ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ড ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত সময়ের ডিভিডেন্ড ঘোষণা করেছে। এই প্রতিষ্ঠানটির ইউনিট হোল্ডারদের জন্য ৩ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আলোচিত সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে এবং রেকর্ড ডেট নির্ধারণ করেছে আগামী ২৪ আগস্ট, ২০২৩।
সমাপ্ত অর্থবছরে প্রতিষ্ঠানটির ইউনিট প্রতি আয় (EPU) হয়েছে ৩ পয়সা। এছাড়া গত ৩০ জুন, ২০২৩ তারিখে ফান্ডটির ইউনিট প্রতি সম্পদ মূল্য (মার্কেট ভ্যালু) হয়েছে ১০ টাকা ৪০ পয়সা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এ.
































Recent Comments