শুক্রবার, ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাদ্বিতীয় ম্যাচেও হার ভারতের
spot_img
spot_img

দ্বিতীয় ম্যাচেও হার ভারতের

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেট ভিন্ন জায়গা। কথাটা কেন বলা হয় তারুণ্যের ঝান্ডা উচিয়ে আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্স করা ভারতীয় তরুণরা নিশ্চয় বুঝতে পেরেছেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যে ভারতের তরুণ টি-২০ দল টানা দুই ম্যাচে হেরেছে।

রোববার রাতে ত্রিনিদাদের প্রভিডেন্স পার্কে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে ব্যাট করতে নামে ভারত। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে তুলতে পারে ১৫২ রান। ওপেনার ইশান কিষাণ ২৩ বলে ২৭ রান করলেও অন্য ওপেনার শুভমন গিল (৭) ব্যর্থ হন। রান পাননি তিনে নামা সূর্যকুমার যাদবও (১)।

তবে চারে নামা তিলক ভার্মা দারুণ ক্রিকেট খেলেছেন। তার ব্যাট থেকে আসে ৪১ বলে ৫১ রানের ইনিংস। পাঁচটি চার ও একটি ছক্কা তোলেন এই তরুণ। পাঁচে নামা সানজু স্যামসন এই ম্যাচেও ব্যর্থ হয়েছেন। তাকে নিয়ে ভারতীয় সংবাদ মাধ্যমে সমালোচনা তুঙ্গে। পরে হার্ডিক পান্ডিয়া ১৮ বলে ২৪ ও অক্ষর প্যাটেল ১২ বলে ১৪ রান করেন।

জবাব দিতে নেমে ওয়েস্ট ইন্ডিজ ২ রানে হারায় ২ উইকেট। স্বাগতিকরা ৩২ রানে হারায় তৃতীয় উইকেট। সেখান থেকে নিকোলাস পুরানের ব্যাটে জয় তুলে নিয়েছে ভারতে অনুষ্ঠেয় পঞ্চাশ ওভারের বিশ্বকাপে জায়গা না পাওয়া বিশ্ব চ্যাম্পিয়নরা। নিকোলাস পুরান দলের হয়ে ৪০ বলে সর্বোচ্চ ৬৭ রানের ইনিংস খেলেন। ছয়টি চার ও চারটি ছক্কা হাঁকান তিনি।

যদিও ম্যাচ জিততে দলটির লোয়ার অর্ডারের ব্যাটারদের বড় ভূমিকা পালন করতে হয়েছে। পাঁচে নামা অধিনায়ক রোভম্যান পল ২১ রানের ইনিংস খেলেন। সিমরন হেটমায়ার খেলেন ২২ রানের ইনিংস। নয়ে নামা আকিল হোসাইন ১৬ ও দশে নামা আলজারি জোসেন ১০ রান করে দলকে জয়ের বন্দরে ভেড়ান। পাঁচ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ক্যারিবীয়রা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments