শুক্রবার, ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাস্বপ্নের বিশ্বকাপ ট্রফি এখন মিরপুরে
spot_img
spot_img

স্বপ্নের বিশ্বকাপ ট্রফি এখন মিরপুরে

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আইসিসি ওয়ানডে বিশ্বকাপ ট্রফি ট্যুরের অংশ হিসেবে এখন বাংলাদেশে রয়েছে পরম আরাধ্য সেই সোনালি ট্রফি। গতকাল প্রথমদিন পদ্মা সেতুতে ফটোসেশনের পর আজ মঙ্গলবার (৮ আগস্ট) বিশ্বকাপের ট্রফি রয়েছে হম অব ক্রিকেটখ্যাত মিরপুরের শের-ই-বাংলা-জাতীয়-ক্রিকেট স্টেডিয়ামে। মিরপুরে বিশ্বকাপের ট্রফির সঙ্গে ছবি তুলেছেন জাতীয় দলের ক্রিকেটাররা। টাইগারদের কোচিং স্টাফ এবং বিসিবি কর্মকর্তারাও ছবি তুলেছেন ট্রফির সঙ্গে।

আজ সকাল ৯টায় মিরপুরের বিসিবি কার্যালয়ের প্রাঙ্গণে আনা হয় বিশ্বকাপের ট্রফিটিকে। এখানে ট্রফির সঙ্গে ছবি তোলার সুযোগ পেয়েছেন টাইগার ক্রিকেটার, বিসিবিন পরিচালক, কর্মকর্তা-কর্মচারী থেকে শুরু করে ক্রীড়া সাংবাদিকেরা।

এর আগে, গত রোববার (৬ আগস্ট) মধ্যরাতে বিশ্বকাপের ট্রফি আসে বাংলাদেশে। গতকাল সোমবার পদ্মা সেতুতে বিশ্বকাপের ট্রফি নিয়ে যাওয়া হয় ফটোসেশনের জন্য। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত পদ্মা সেতুর মাওয়া পয়েন্টে রকাহ হয় ট্রফিটি।

আজ মিরপুরের হোম অব ক্রিকেটে ট্রফি প্রদর্শন আর ফটোসেশনের জন্য আগামীকাল বুধবার (৯ আগস্ট) রাজধানীর বসুন্ধরা শপিং কমপ্লেক্সে সর্বসাধারণের জন্য ট্রফি প্রদর্শন করা হবে। নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে সাধারাণ মানুষ ছবিও তুলতে পারবেন বিশ্বকাপ ট্রফির সঙ্গে। এর জন্য কোনো টিকিটও লাগবে না।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments