ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে ফু-ওয়াং ফুডস লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটি ২৩ কোটি ৬৮ লাখ ০২ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড শেয়ার লেনদেন করেছে ২৩ কোটি ৮ লাখ ০৮ হাজার টাকার। এবং খান ব্রাদাস পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড ২০ কোটি ৫৪ লাখ ০৮ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে ওঠে এসেছে।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ, সোনালী পেপার, দেশবন্ধু পলিমার, রুপালি লাইফ ইন্স্যুরেন্স, সী পার্ল বীচ রিসোর্ট, লিগাসি ফুটওয়ার এবং আরডি ফুড লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments