ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের দ্বিতীয় র্কার্যদিবস সোমবার, ১৪ আগস্ট, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৫৫টি কোম্পানির মোট ৯২ লাখ ২২ হাজার ৪৩৯টি শেয়ার ৪৪ কোটি ৬২ লাখ ৭৫ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন করেছে সী পার্ল বীচ রিসোর্ট এন্ড স্পা লিমিটেড। কোম্পানিটি ১০ কোটি ৭ লাখ ৫৩ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। এছাড়া তালিকার দ্বিতীয় কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স লিমিটেড ৯ কোটি ৫৭ লাখ ৩১ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে এবং ডিবিএইচ ফাইন্যান্স লিমিটেড ৩ কোটি ৩ লাখ ১২ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এদিন ব্লক মার্কেটে আরোও লেনদেন করেছে- ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকো, গ্রামীণফোন, সোনালী পেপার, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, সামিট পাওয়ার, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল এবং সিটি ব্যাংক লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments