শনিবার, ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনরক্তাক্ত রাজ: অসুস্থ পরীমণি
spot_img
spot_img

রক্তাক্ত রাজ: অসুস্থ পরীমণি

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: দীর্ঘদিন ধরে তারকা দম্পতি রাজ-পরীর সম্পর্ক ভালো যাচ্ছে না। সম্পর্ক যেন বর্ষার মেঘ- ‘এই রোদ এই বৃষ্টি’। তারপরও মান-অভিমান ভুলে দু’দিন আগে একত্রিত হন তারা। ভক্তরাও এতে খুশি হয়েছিলেন। কিন্তু বিধিবাম! একদিন পার হতেই জানা গেল একসঙ্গে থাকছেন না এই দম্পতি।

রক্তাক্ত রাজ, অসুস্থ পরীমণি

এদিকে শুক্রবার রাতে রাজের রক্তাক্ত একটি ছবি। ছবিতে রাজের মাথায় আঘাতের চিহ্ন দেখা যায়। রক্ত জমাট বেধে আছে। তিনি হাসপাতালের বিছানায় শুয়ে আছেন। তবে কোথায় কীভাবে কখন রাজের মাথায় এই ক্ষত হয়েছে তা জানা যায়নি।

এ বিষয় রাজের কোনো মন্তব্য পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে পরীর কাছে জানতে চাইলে পরীমণি বলেন, রাজ কোথায় আমি জানি না। আমি হাসপাতালে। আমার অনেক জ্বর। কথা বলতে পারছি না।

এ দিকে হাসপাতাল সূত্রে জানা যায়, রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নিয়েছেন শরিফুল রাজ। সেখানে তার মাথায় চারটি সেলাই করতে হয়েছে। তবে বর্তমানে তিনি হাসপাতালে নেই।

পরীমণি-রাজের সন্তানের প্রথম জন্মবার্ষিকী উদযাপন করে টিএম ফিল্মস। সেখানেই সন্তানকে নিয়ে হাজির হন রাজ-পরী। ফেইসবুক পেজে পরীমণি-শরিফুল রাজের সে সময়ের কয়েকটি ছবি প্রকাশ করেন তাপস। সেখানে একটি ছবিতে রাজকে জড়িয়ে ধরতে দেখা গেছে পরীমণিকে। অপর একটি ভিডিওতে দেখা গেছে, সন্তানকে কোলে নিয়ে রাজের পাশে বসে গান গাইছেন পরী। এরপর ছেলেকে নিয়ে জন্মদিনের কেক কাটেন দুজন।

এর আগে গত ২০ মে পরীমণিকে রেখে নিজের সব জিনিসপত্র নিয়ে বাসা থেকে বেরিয়ে আসেন রাজ। এরপর ২৯ মে দিবাগত রাতে রাজের ফেসবুক আইডি থেকে রাজ ও তিন অভিনেত্রীর ব্যক্তিগত কিছু ছবি ও ভিডিও ফাঁস হয়। তারপর থেকে দুজনের সম্পর্কে অবনতি ঘটতে থাকে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments