রবিবার, ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণশেষ বেলায় ক্রয় প্রেসার: লেনদেনে ভাটা
spot_img
spot_img

শেষ বেলায় ক্রয় প্রেসার: লেনদেনে ভাটা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ রোববার ২০ আগস্ট, সপ্তাহের প্রথম কার্যদিবসে পুঁজিবাজারে সূচক উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে বেড়েছে বেশিরভাগ শেয়ারের দরও। তবে দৈনিক লেনদেনে রয়েছে ইতিবাচক প্রভাব। দিন শেষে ২৮.৫৭ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ২০ আগস্ট ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১৬ শতাংশ বা ১০.৪১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৬৫.২৩ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ সূচক ২.২৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৬০.৩৪ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৪.৫৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১২৬.২৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩১৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯০ টির, কমেছে ৬৩ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬২ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ২৮.৫৭ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ৭ কোটি ১৮ লাখ ৫৫ হাজার ১৮৬টি শেয়ার ৯২ হাজার ৫৭২ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৩৪৪ কোটি ৫৫ লাখ ৪৯ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ১৭ আগস্ট ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৫৪ শতাংশ বা ৩৪.০২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৫৪.৮২ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ সূচক ৭.৪৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৫৮.১০ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১৩.০১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১২১.৬৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩২১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১৫৩ টির, কমেছে ৮ টির এবং অপরিবর্তিত রয় ১৬০ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৪৭.৬৬ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ৬ কোটি ৯৮ লাখ ৮৯ হাজার ৭৬৪টি শেয়ার ৮৭ হাজার ২১৬ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ২৯৯ কোটি ৫২ লাখ ৯২ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৪৫ কোটি ০২ লাক ৫৭ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.১৮ শতাংশ বা ৩৩.৮৮ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১৮ হাজার ৫১২.১০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ১৬৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৩ টির, কমেছে ২৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ৮৮ টির। আজ দিন শেষে লেনদেন হয়েছে ৫ কোটি ৯৮ লাখ ৫৬ হাজার ৩২১ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৬ কোটি ৬৪ লাখ ৯৬ হাজার ৬৬৮ টাকা। সে হিসেবে আজ লেনদেন কমেছে ৬৬ লাখ ৪০ হাজার ৩৪৭ টাকা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments