ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আজ সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার, ২০ আগস্ট ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক উত্থানের মধ্যে দিয়ে লেনদেনে শেষ হয়েছে। বেড়েছে বেশিরভাগ শেয়ারের দর। এদিন টপটেন লুজার বা দর পতনের শীর্ষে রয়েছে ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ারের দর কমেছে ৫ টাকা ৪০ পয়সা বা ৪.৯৮ শতাংশ। সর্বশেষ লেনদেন দর হয়েছে ১০৩ টাকা। এদিকে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড ২.৭২ শতাংশ দর কমে লুজার তালিকার দ্বিতীয় এবং মেট্রো স্পিনিং লিমিটেড ২.৪৬ শতাংশ দর কমে এ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
দিনটিতে এই তালিকায় আরো রয়েছে- ইনটেক, জি কিউ বলপেন, মাইডাস ফাইন্যান্স, সেন্টাল ইন্স্যুরেন্স, ফিনিক্স ইন্স্যুরেন্স, আরডি ফুড এবং জেনারেসন নেক্সট ফ্যাশানস লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments