শনিবার, ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনবলিউডে আগ্রহ না থাকার কারণ জানালেন রজতাভ দত্ত
spot_img
spot_img

বলিউডে আগ্রহ না থাকার কারণ জানালেন রজতাভ দত্ত

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: কলকাতার বাংলা সিনেমার বর্ষীয়ান অভিনেতা রজতাভ দত্ত। এখন বলিউডের সিনেমাতেও কাজ করেছেন। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত হিন্দি ওয়েব সিরিজ ‘গানস অ্যান্ড গুলাবস’-এর আফিম মাফিয়া সুকান্তের চরিত্রে ধরা দিয়েছেন তিনি। পাচ্ছেন প্রশংসাও। কিন্তু বলিউডের মত জায়গায় নাকি আর কাজ করতে আগ্রহী নন এই অভিনেতা। অবশ্য সেটার কারণও জানিয়েছেন তিনি।

এক সময় বিশাল ভরদ্বাজের ‘কামিনে’ ছবিতে দর্শকদের চমকে দিয়েছিলেন রজতাভ। ‘গানস অ্যান্ড গুলাবস’ তার সপ্তম হিন্দি প্রোজেক্ট। তবে রজতাভ কিন্তু বলিউড নিয়ে আপাতত খুব বেশি আগ্রহী নন। রজতাভ বললেন, ‘আসলে হিন্দি তো আমার ভাষা নয়। ফলে ভাষাটা মনে রাখতে গিয়ে মনে হয়, নিজের অনেকটা এনার্জি নষ্ট হয়ে যায়।

শিডিউল সমস্যার জন্য বিশালের পক্ষ থেকে কাজের প্রস্তাব ফিরিয়েছেন বলে জানালেন রজতাভ। বললেন, ‘বাড়ি ছেড়ে খুব বেশি দিন বাইরে থাকতে পারি না। তাছাড়া হিন্দি কাজের ডেট মূলত সেই কাজের মুখ্য তারকাদের কেন্দ্র করে ফেলা হয়। ফলে আমার ডেট নিয়ে সমস্যা হতেই থাকে। আমি আপাতত এটাই শেষ হিন্দি কাজ বলে ঠিক করেছি। বাংলায় কাজ করে দিব্যি আনন্দে রয়েছি। পরে ভাল কোনও প্রস্তাব এলে তখন ভেবে দেখব।

বলিউডে উৎসাহী না হলেও চলতি সপ্তাহেই মুক্তি পাচ্ছে রজতাভ অভিনীত ছবি ‘ক্যাফে ওয়াল’। অরুদীপ্ত দাশগুপ্ত পরিচালিত এই ছবিতে পুলিশ অফিসারের চরিত্রে রয়েছেন রজতাভ। এ ছাড়াও মুক্তির অপেক্ষায় রয়েছে রজতাভ অভিনীত এবং সৌরভ দাস পরিচালিত কল্পবিজ্ঞানের ছবি ‘কোহিনুর।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments