ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বুধবার ২৩ আগস্ট, সপ্তাহের চতুর্থ কার্যদিবসে পুঁজিবাজারে সূচক পতনের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে কমেছে বেশিরভাগ শেয়ারের দর। এদিন দৈনিক লেনদেনেও রয়েছে ইতিবাচক প্রভাব। দিন শেষে ৯.৫৮ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ২৩ আগস্ট ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২০ শতাংশ বা ১২.৭৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৭৫.৭৫ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ সূচক ১.৮২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৬৩.২৯ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৫.৩৪ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৩০.৪০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৩৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩২ টির, কমেছে ১২৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭৫ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৯.৫৮ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ৮ কোটি ৬৭ লাখ ১৯ হাজার ৫৭৮টি শেয়ার ১ লাখ ১৪ হাজার ২১৯ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৪৩৩ কোটি ৭০ লাখ ৭৬ হাজার টাকা।
গত কার্যদিবসে অর্থাৎ ২২ আগস্ট ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০৫ শতাংশ বা ৩.৩১ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৮৮.৫১ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ সূচক ১.৫৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৬৫.১১ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ০.৮৯ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৩৫.৭৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩২৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ৫৬ টির, কমেছে ১০৮ টির এবং অপরিবর্তিত রয় ১৬০ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ১৭.৫৮ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ৯ কোটি ৮৩ লাখ ৯৪ হাজার ৬৩৫টি শেয়ার ১ লাখ ২৫ হাজার ৯৮ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৫০৩ কোটি ১৫ লাখ ২৬ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন কমেছে ৬৯ কোটি ৪৪ লাক ৫০ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.০৮ শতাংশ বা ১৫.০৬ পয়েন্ট কমে অবস্থান করেছে ১৮ হাজার ৫৬১.৩৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ১৮২ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩০ টির, কমেছে ৭১ টির এবং অপরিবর্তিত রয়েছে ৮১ টির। আজ দিন শেষে লেনদেন হয়েছে ২৬ কোটি ৮৯ লাখ ০৭ হাজার ৩৫০ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৯ কোটি ৮৪ লাখ ৯৫ হাজার ৭৩৬ টাকা। সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ১৭ কোটি ৪ লাখ ১১ হাজার ৬১৪ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments