ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে ২০ খাতের মধ্যে দর বেড়েছে ১৩ খাতে। দর কমেছে ৪ টি খাতের এবং ৩ খাতে দর অপরিবর্তিত রয়েছে। ইবিএল সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, সমাপ্ত সপ্তাহে সবচেয়ে বেশি দর বেড়েছে আইটি খাতে। এই খাতে ২.৬শতাংশ দর বেড়েছে। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে সিমেন্ট খাত। এই খাতে ২.২ শতাংশ দর বেড়েছে। এবং জীবন বীমা খাতে ১.৭ শতাংশ দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে দর বেড়েছে- বিবিধ খাত, কাগজ খাত, সেবা খাত, খাদ্য খাত, ট্যানারি খাত, ফার্মা খাতে, ব্যাংক খাতে, জ্বালানি-বিদ্যুৎ খাতে, প্রকৌশল খাত এবং মিউচ্যুয়াল ফান্ড খাত।
অন্যদিকে দর কমেছে- ভ্রমণ, পাট, সিরামিক এবং সাধারণ বীমা খাতের।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ এম আর.


































Recent Comments