রবিবার, ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
HomeUncategorizedহাঙরের পিঠে চড়ে সমুদ্রে ভ্রমণ!
spot_img
spot_img

হাঙরের পিঠে চড়ে সমুদ্রে ভ্রমণ!

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: হাঙরের পিঠে চড়ে সমুদ্রে ভ্রমণ করেছেন এক ব্যক্তি। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে। হাঙরের পিঠে চড়ে সমুদ্রে ভ্রমণকারীর নাম জাকি আল সাবাহ। সৌদি আরবের বন্দরনগরী ইয়ানবুর নিকটবর্তী সমুদ্রে এই সাহসী অভিযান করেন তিনি। খবর এনডিটিভির।

হাঙরের পিঠে চড়ে সমুদ্রে ভ্রমণ করেছেন এক ব্যক্তি। ছবি: সংগৃহীত

ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা গেছে, সমুদ্রে ভেসে থাকা একটি নৌকা থেকে দৈত্যাকৃতির ওই হাঙরের পিঠে ঝাঁপ দিয়েছেন জাকি। হাঙরের পিঠে পড়েই জাপ্টে ধরেন হিংস্র মাছটিকে। নির্ভীক ওই ব্যক্তির এই সমুদ্র ভ্রমণকে স্মরণীয় করে রাখতে নৌকায় অবস্থানকারীরা ভিডিও করে রাখেন। তাদের সবাইকে উত্তেজিত অবস্থায় দেখা যায়।

এ সময় জাকি আল সাবাহর এক শুভাকাঙ্ক্ষী চিৎকার দিয়ে বলে ওঠেন, ‘সতর্ক থেকো। হিংস্র জন্তুটি তোমাকে খেয়ে নিতে পারে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত টুইটারে ভিডিওটি ১৪ হাজার বার দেখেছেন দর্শকরা। ভিডিওটি দেখে দর্শকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে দুঃসাহসিক এই অভিযানের প্রশংসাও করেছেন, আবার সমালোচনাও কম হয়নি।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments