সোমবার, ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅন্যান্যলবণসহিষ্ণু উচ্চফলনশীল সয়াবিনের ২ জাত উদ্ভাবন
spot_img
spot_img

লবণসহিষ্ণু উচ্চফলনশীল সয়াবিনের ২ জাত উদ্ভাবন

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: লবণসহিষ্ণু উচ্চফলনশীল সয়াবিনের দুটি জাত উদ্ভাবন করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরকৃবি) কৃষিতত্ত্ব বিভাগ। বিইউ সয়াবিন-৩ ও বিইউ সয়াবিন-৪ নামের নতুন জাতের এ সয়াবিন ক্যান্সারের ঝুঁকি কমায়। এ ছাড়া জাত দুটি উচ্চ রক্তচাপ, কোলেস্টেরল, হৃদরোগ, বিষণ্নতাসহ নানা রোগের জন্য উপকারী বলে দাবি করেছে গবেষক দল।

জানা গেছে, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট নোয়াখালী ও লক্ষ্মীপুর এলাকা থেকে প্রায় ২০০ জার্মাপ্লাজম সংগ্রহ করে ২০০৫ সাল থেকে সয়াবিনের দুই জাত উদ্ভাবনে চেষ্টা চালিয়ে আসছিল চার সদস্যের গবেষক দল। মাঠ পর্যায়ে চাষাবাদের জন্য বীজ প্রত্যয়ন এজেন্সি উদ্ভাবিত এ দুই জাতের সয়াবিনের অনুমোদন দিয়েছে।

বশেমুরকৃবির উপাচার্য অধ্যাপক গিয়াসউদ্দীন মিয়া সমকালকে জানান, রোববার অনুমোদনের কপি পেয়েছেন।

গবেষক দলের প্রধান অধ্যাপক আব্দুল করিম বলেন, বিশ্ববিদ্যালয়ে গবেষণায় প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে কৃষক পর্যায়ে এর সঠিকতা যাচাইয়ের প্রয়োজন হয়। এজন্য নোয়াখালী, লক্ষ্মীপুর ও ভোলায় বিভিন্ন মাত্রার লবণাক্ত জমিতে জাত দুটি রবি ও খরিফ মৌসুমে চাষ করা হয়। জাত দুটির গড় ফলন পাওয়া গেছে ৩ দশমিক ২ টন।

বড় দানাবিশিষ্ট দুই জাতের উপযোগিতা যাচাইয়ের সময় দেশে বিদ্যমান সয়াবিনের অন্য জাতগুলো ৫-৮ ডেসিমিটার লবণাক্ততায় যেখানে হেক্টরপ্রতি ২০০ থেকে ৪০০ কেজি ফলন দিয়েছে, সেখানে নতুন জাত দুটির সমপরিমাণ লবণাক্ততায় গড় ফলন ছিল ৮০০ থেকে ১ হাজার ১০০ কেজি। বিইউ সয়াবিন-৩ ও বিইউ সয়াবিন-৪ জাত দুটির যথাক্রমে এক হাজার বীজের ওজন ২২০ ও ২২৫ গ্রাম, যা দেশে বিদ্যমান যে কোনো জাতের চেয়ে বেশি।

উপাচার্য বলেন, ২০১৪ সালে আমরা বিইউ সয়াবিন-১ নামে খর্বাকৃতি ও অপেক্ষাকৃত কম সময়ে পরিপক্ব উচ্চফলনশীল এবং বিইউ সয়াবিন-২ নামে উচ্চফলনশীল, খরা ও জলাবদ্ধতাসহিষ্ণু জাত উদ্ভাবন করেছি। উপকূলীয় অঞ্চলের লবণাক্ত এলাকায় সয়াবিনের উৎপাদন বাড়াতে নতুন জাত দুটি বিশেষ ভূমিকা রাখবে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments