ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের শেষ র্কার্যদিবস বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৪৯টি কোম্পানির মোট ৫৭ লাখ ৭০ হাজার ৩৯৫টি শেয়ার ৪১ কোটি ৮৩ লাখ ১৮ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন করেছে সী পার্ল বীচ রিসোর্ট এন্ড স্পা লিমিটেড। কোম্পানিটি ১০ কোটি ৮৪ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। এছাড়া তালিকার দ্বিতীয় এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড ৭ কোটি ৭২ লাখ ৯ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে এবং সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড ৫ কোটি ১২ লাখ ৯ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এদিন ব্লক মার্কেটে আরোও লেনদেন করেছে- সোনালী পেপার, বেক্সিমকো, ফাইন ফুডস, এডিএন টেলিকম, আলহাজ টেক্সটাইল, রেনেটা লিমিটেড এবং ডেফোডিল কম্পিউটারস লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments