শনিবার, ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeস্বাস্থ্য বার্তাগণস্বাস্থ্য কেন্দ্রে ৩ বিশিষ্ট ব্যক্তি নিয়ে উপদেষ্টামণ্ডলী গঠন
spot_img
spot_img

গণস্বাস্থ্য কেন্দ্রে ৩ বিশিষ্ট ব্যক্তি নিয়ে উপদেষ্টামণ্ডলী গঠন

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, সাবেক আইজিপি ও সচিব মুহাম্মদ নুরুল হুদা ও সাবেক শিক্ষা সচিব মো. নজরুল ইসলাম খানকে (এন আই খান) গণস্বাস্থ্য কেন্দ্রের উপদেষ্টা করা হয়েছে। তাঁদের নিয়ে প্রথমবারের মতো সংস্থাটি উপদেষ্টামণ্ডলী গঠন করল। বুধবার (৩০ আগস্ট) গণস্বাস্থ্য কেন্দ্র ট্রাস্টের চেয়ারম্যান আলতাফুন্নেসার সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরী ১৯৭২ সালে একটি ট্রাস্টি ডিডের মাধ্যমে ‘গণস্বাস্থ্য কেন্দ্র’ প্রতিষ্ঠা করেন। পঙ্গু ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসা, পুনর্বাসন এবং নারী ও সমাজের দুঃস্থ মানুষের স্বাস্থ্য ও চিকিৎসা সেবা প্রদানের লক্ষে সংস্থাটি প্রতিষ্ঠিত হয়েছিল।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ১১ এপ্রিল জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুর পর গণস্বাস্থ্য কেন্দ্র কিছু অনভিপ্রেত ও অপ্রত্যাশিত সমস্যার মুখোমুখি হচ্ছে। এ জন্য প্রতিষ্ঠাতার নীতি, আদর্শ ও স্বেচ্ছাশ্রমে কর্মসম্পাদনার ব্রতে অবিচল থেকে গণস্বাস্থ্য কেন্দ্রকে এগিয়ে নিতে জাতীয়ভাবে মান্য তিনজন বিশিষ্ট নাগরিককে উপদেষ্টা হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।

তিন পেশার এই তিনজন বিশিষ্ট ব্যক্তি বাংলাদেশের এই বৃহৎ স্বাস্থ্য, নারী ও সমাজকল্যাণ সংস্থার সমৃদ্ধি ও সেবা পরিস্থিতির উন্নতি ও উৎকর্ষ অর্জনের লক্ষ্যে উপদেশ প্রদান করবেন।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments