ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ৩৬ রানে তিন উইকেট হারিয়ে বাংলাদেশকে টেনে তুলছিলেন নাজমুল শান্ত-হৃদয়। তাদের ব্যাটে বড় স্কোরের আশা দেখছিল বাংলাদেশ। তবে দলীয় ৯৫ রানে হৃদয়ের বিদায়ে ভাঙে এই জুটি। চতুর্থ উইকেটে দুজন ৫৯ রান তুলেছেন। হৃদয় ফিরেছেন ২০ রানে। এর আগে ওয়ানডে ক্যারিয়ারের চতুর্থ ফিফটি তোলেন শান্ত।

বাংলাদেশ ২৪.৪ ওভারে ৪ উইকেট হারিয়ে ৯৭ রানে ব্যাট করছে। ক্রিজে নাজমুল হোসেন শান্তর সঙ্গে আছেন মুশফিক।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় বাংলাদেশ। মাহিশ থিকশানার মিডল স্টাম্পের ওপর করা ডেলিভারি ভুল লাইনে খেলে লেগ বিফোরের ফাঁদে পড়েন তানজিদ। দুই বল খেলে ‘ডাক’ সঙ্গে নিয়ে ফেরেন তিনি। এরপর সামনে এগিয়ে ধনাঞ্জয়া ডি সিলভাকে বড় শট খেলতে চেয়েছিলেন নাঈম। তবে সেই শটে ছিল না নিয়ন্ত্রণ, নিশাঙ্কার তালুবন্দি হয়ে মাত্র ১৬ রানেই বিদায় হন টাইগার ওপেনার।
নতুন করে ওয়ানডের নেতৃত্বভার পাওয়া সাকিব শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিং নিয়েছেন। ব্যাটিং উপযোগী উইকেটে বড় রান করার আশার কথা জানান তিনি। বাংলাদেশ একাদশে আছেন শেখ মাহেদী হাসান।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments