
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: দীর্ঘদিন জেড ক্যাটাগরির আওতায় থাকা পুঁজিবাজারে তালিকাভুক্ত সিএনএ টেক্সটাইলের বিনিয়োগকারীরা অবশেষে সে জঞ্জাল থেকে বের হতে যাচ্ছেন। কোম্পানিটি সর্বশেষ অর্থবছরে ০.৪০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ঘোষিত ডিভিডেন্ড শেয়ারহোল্ডারদের অনুমোদনের পর আজ ৫ সেপ্টেম্বর সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের বিও অ্যাকাউন্টে ডিভিডেন্ড পাঠানো সম্পন্ন করেছে। তাই ক্যাটাগরি পরবর্তনে আর কোন বাধা রইল না। কোম্পানিটি এখন জেড ক্যাটাগরি থেকে বের হয়ে ‘বি’ ক্যাটাগরিতে লেনদেন করবে বলে জানা গেছে।
জানা যায়, জেড ক্যাটাগরির শেয়ার কেনার পর তা ম্যাচিউরড হতে (টি+৩ হিসেবে) ৪ দিন সময় প্রয়োজন হয়। এছাড়া শেয়ার লেনদেনের ক্ষেত্রে মার্জিন ঋণের সুবিধা পাওয়া যায় না। সিএনএ টেক্সটাইল জেড ক্যাটাগরি থেকে বের হয়ে ‘বি’ ক্যাটাগরিতে লেনদেন চালু হলে উল্লেখিত সমস্যাদি আর থাকবে না। এতে বিনিয়োগকারীরাও অনেক স্বাচ্ছন্দ্যে লেনদেন করতে পারবেন।
উল্লেখ্য, দীর্ঘদিন বন্ধ থাকার পর সিএনএ টেক্সটাইলকে টেকওভার করে আলিফ গ্রুপ। কোম্পানিটিকে পুনরায় জাগরণ করতে টানা ৬ বছরের এজিএম সম্পন্ন করা হয়। ব্যাংক লোনের সুদ মওকুফ করিয়ে সিএনএ টেক্সটাইলের ফ্যাক্টরীতে পুনরায় উৎপাদন চালু করার ব্যবস্থা করা হয়। দীর্ঘদিন ফ্যাক্টরীতে পড়ে থাকা স্ক্রাপ বিক্রি করে তা শেয়ারহোল্ডারদের মধ্যে ডিভিডেন্ড আকারে বিতরণ করে কোম্পানির বর্তমান পর্ষদ।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মু.


































Recent Comments