ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার, ১০ সেপ্টেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে রয়েছে রূপালী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা বা ৯.৯০ শতাংশ বেড়েছে। কোম্পানিটির শেয়ারের সর্বশেষ লেনদেন দর হয়েছে ৩৩ টাকা ৩০ পয়সা। এদিকে মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড দর ৭ টাকা ৩০ পয়সা বা ৯.৮১ শতাংশ বেড়ে গেইনার তালিকার দ্বিতীয় এবং সোনালি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ৪ টাকা ৬০ পয়সা বা ৫.৬৭ শতাংশ দর বেড়ে এই তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
দিনটিতে এই তালিকায় আরোও রয়েছে- চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, মিরাকল ইন্ডাস্ট্রিজ, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এবং মেঘনা সিমেন্ট লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments