ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার, ১০ সেপ্টেম্বর, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৬১টি কোম্পানির মোট ৯০ লাখ ৮২ হাজার ৯২১টি শেয়ার ২৪ কোটি ২৯ লাখ ১৩ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন করেছে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড। কোম্পানিটি ৬ কোটি ২৫ লাখ ৭৪ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। এছাড়া তালিকার দ্বিতীয় ব্রাক ব্যাংক লিমিটেড ৩ কোটি ৫০ লাখ ২১ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে এবং সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড ১ কোটি ৪৩ লাখ ৫৭ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এদিন ব্লক মার্কেটে আরোও লেনদেন করেছে- ফরচুন সুজ ১ কোটি ৪২ লাখ ৮২ হাজার, বীকন ফার্মাসিউটিক্যালস ১ কোটি ২৪ লাখ ৮৫ হাজার এবং রেনেটা লিমিটেড ১ কোটি ৬ লাখ ৫৩ হাজার টাকার লেনদেন করেছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments