সোমবার, ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণদিনভর সেল প্রেসার: শেষ বেলায় সামান্য উত্থান
spot_img
spot_img

দিনভর সেল প্রেসার: শেষ বেলায় সামান্য উত্থান

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বুধবার ১৩ সেপ্টেম্বর, সপ্তাহের চতুর্থ কার্যদিবসে পুঁজিবাজারে সূচক উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে শেয়ারের দর দৈনিক লেনদেনেও রয়েছে ইতিবাচক প্রভাব। দিন শেষে ২৬.৩৩ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ১৩ সেপ্টেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০৬ শতাংশ বা ৪.৩২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩০৪.৮৮ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ সূচক ০.৮২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৬৩.৪৪ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৩.৬৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৩৭.৫৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩১৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৪টির, কমেছে ৭৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬২টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ২৬.৩৩ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ১২ কোটি ৫১ লাখ ৪৫ হাজার ৬৪৭টি শেয়ার ১ লাখ ৫৮ হাজার ৮২৬ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৬৬২ কোটি ৫৪ লাখ ৫৪ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ১২ সেপ্টেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২৬ শতাংশ বা ১৬.৭০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩০০.৫৬ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ সূচক ২.৪১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৬৪.২৬ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৫.০৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৩৩.৯৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৯৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১১৮টির, কমেছে ২৯টির এবং অপরিবর্তিত রয় ১৫১টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৪০.৮৩ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ৯ কোটি ৮৩ লাখ ৭৬ হাজার ২৩১টি শেয়ার ১ লাখ ২২ হাজার ৫০৭ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৫২২ কোটি ৭৬ লাখ ৮৭ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ১৩৯ কোটি ৭৭ লাখ ৭ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.০৭ শতাংশ বা ১৪.২৩ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১৮ হাজার ৬৩১.৪১ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ১৮৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫১টির, কমেছে ৫১টির এবং অপরিবর্তিত রয়েছে ৮৫টির। আজ দিন শেষে লেনদেন হয়েছে ১২ কোটি ৩৪ লাখ ৮৭ হাজার ৯৬১ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ১৫ কোটি ৩৭ লাখ ৮৬ হাজার ৭৯৫ টাকা। সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৩ কোটি ২ লাখ ৯৮ হাজার ৮৩৪ টাকা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments