ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আজ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক পতনের মধ্যে দিয়ে লেনদেনে শেষ হয়েছে। কমেছে বেশিরভাগ শেয়ারের দর। এদিন টপটেন লুজার বা দর পতনের শীর্ষে রয়েছে লিগাসি ফুটওয়ার লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ারের দর কমেছে ১০ টাকা ২০ পয়সা বা ৯.৭১ শতাংশ। সর্বশেষ লেনদেন দর হয়েছে ৯৪ টাকা ৯০ পয়সা। এদিকে খান ব্রাদাস পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড ৯.৪৮ শতাংশ দর কমে লুজার তালিকার দ্বিতীয় এবং মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৫.৫৭ শতাংশ দর কমে এ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
দিনটিতে এই তালিকায় আরো রয়েছে- ফু-ওয়াং ফুডস, এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ, খুলনা প্রিন্টিং, ইয়াকিন পলিমার, মেঘনা সিমেন্ট, মেট্রো স্পিনিং এবং এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments