শনিবার, ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনএক মঞ্চে নব্বই দশকের আলোচিত ৩ ব্যান্ড
spot_img
spot_img

এক মঞ্চে নব্বই দশকের আলোচিত ৩ ব্যান্ড

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: নব্বই দশককে বলা হয় দেশীয় ব্যান্ডসংগীতের সোনালি সময়। একের পর এক অনবদ্য সৃষ্টির মধ্যে ব্যান্ডগুলো জয় করেছে অগণিত শ্রোতার হৃদয়। সেই সময়ের গানগুলো আজও শ্রোতার মনে অনুরণন তুলে যাচ্ছে।

আরও একবার কালজয়ী সেই গানগুলো দর্শক-শ্রোতার কানে পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে নারায়ণগঞ্জ ক্লাব। ‘চলুন ফিরে যাই ৯০-এর স্বর্ণালি সন্ধ্যায়’– এই স্লোগান নিয়ে এক সংগীতানুষ্ঠানের আয়োজন করেছে ক্লাবটি। যেখানে পারফর্ম করবে সংগীতপ্রেমীদের মাঝে সাড়া জাগানো তিন ব্যান্ড মাকসুদ ও ঢাকা, অবসকিওর এবং ডিফারেন্ট টাচ।

আয়োজকরা জানান, ক্লাবের ১৩০ বছর পূর্তি উদযাপন এবং ৯০-এর সংগীতময় স্মৃতিকে ফিরিয়ে আনতেই তাদের এই আয়োজন; যা অনুষ্ঠিত হবে আগামী ১৮ সেপ্টেম্বর সন্ধ্যায় ক্লাবের টেনিস গ্রাউন্ডে। তবে ক্লাব সদস্য ছাড়া এখানে বাইরের কোনো অতিথি প্রবেশ করার সুযোগ পাবেন না। এই আয়োজন নিয়ে অবসকিওর ব্যান্ডের দলনেতা ও কণ্ঠশিল্পী সাঈদ হাসান টিপু বলেন, ‘নব্বই আমাদের সংগীতের শ্রেষ্ঠ সময় বললে ভুল হবে না। এই দশকে দেশীয় ব্যান্ডগুলোর অসংখ্য সৃষ্টি কালজয়ী হয়ে উঠেছে, যার আবেদন এতটুকু কমেনি। নারায়ণগঞ্জ ক্লাবে আবারও কালজয়ী সেইসব গান গাওয়ার সুযোগ পাওয়া তাই অন্যরকম আনন্দের। ভালো লাগার আরেকটি কারণ হলো, এই সংগীতায়োজনে অবসকিওরের সঙ্গে একই মঞ্চে পারফর্ম করবে আলোচিত আরও দুই ব্যান্ড মাকসুদ ও ঢাকা এবং ডিফারেন্ট টাচ। আশা করছি, এই আয়োজন দর্শক-শ্রোতার প্রত্যাশা পূরণ করবে।

ব্যান্ডসংগীতের কিংবদন্তিতুল্য শিল্পী ও ঢাকা ব্যান্ডের দলনেতা মাকসুদুল হক বলেন, ‘নব্বই দশক হলো সেই সময়, যখন সব বাধাবিঘ্ন পেরিয়ে অনবদ্য সব সৃষ্টির মধ্য দিয়ে দেশীয় ব্যান্ড সংগীতের উত্থান ঘটেছে। তাই সেই সময়ের নির্বাচিত কিছু গান আবারও শোনাব নারায়ণগঞ্জ ক্লাবের দর্শক-শ্রোতাদের।’ এ আয়োজন দর্শককে আনন্দ দেওয়ার পাশাপাশি স্মৃতি রোমন্থনে ডুবে যেতে সাহায্য করবে বলে মত ডিফারেন্ট টাচ ব্যান্ডের সদস্যদের।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments