ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ রোববার সপ্তাহের প্রথম কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটি ৪৩ কোটি ৪৮ লাখ ০৯ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড শেয়ার লেনদেন করেছে ৩৫ কোটি ৬৯ লাখ ০৭ হাজার টাকার। এবং ইস্টার্ন হাউজিং লিমিটেড ৩৩ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে ওঠে এসেছে।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- ফু-ওয়াং ফুডস, ইউনিক হোটেল, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, মিরাকল ইন্ডাস্ট্রিজ, রূপালি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি এবং সোনালী পেপার এন্ড বোর্ড মিলস লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments