ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ঢাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিলো ৪.২। রোববার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৫০ মিনিটে ভূমিকম্প অনূভূত হয়। এর উৎপত্তিস্থল গাজীপুরের কালিয়াকৈর থেকে ১২ কিলোমিটার দূরে। তাৎক্ষণিকভাবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ইউরো-মেডিটেরেনিয়ান সিসমোলজকি সেন্টার জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিলো ভূপৃষ্ঠ থেকে ৫ কিলোমিটার গভীরে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে, এর আগে সর্বশেষ গত ১৪ আগস্ট রাত ৮টা ৫১ মিনিটে ঢাকাসহ আশপাশের এলাকায় এ ভূমিকম্প অনুভূত হয়।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments