বৃহস্পতিবার, ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনভাইরাল সাই পল্লবীর ‘গোপন বিয়ে’র ছবি
spot_img
spot_img

ভাইরাল সাই পল্লবীর ‘গোপন বিয়ে’র ছবি

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: দক্ষিণ ভারতের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী বিয়ে করেছেন, হঠাৎ করেই এমন আলোচনাই চলছে সিনেমা পাড়ায়। সম্প্রতি পরিচালক রাজকুমার পেরিয়াসামির সঙ্গে তার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছবিতে দুজনকে গলায় মালা পরা অবস্থায় দেখে ভক্তরা ভেবেই নিয়েছে দুজনে গোপনে বিয়ে করেছেন। আর অবাকও হয়েছে নেটদুনিয়া।

সাই পল্লবী ও রাজকুমার পেরিয়াসামি। ছবি: সংগৃহীত

ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, ফেসবুক এবং এক্সে (টুইটার) পরিচালক রাজকুমার পেরিয়াসামির সঙ্গে সাই পল্লবীর ছবিটি ভাইরাল হবার সঙ্গে জোর গুঞ্জন উঠেছে যে দুজনে গোপনে বিয়ে করেছেন। তবে এটি কৌশলগতভাবে ক্রপ করা হয়েছিল যাতে লোকেরা বিশ্বাস করে যে তারা সত্যিই বিবাহিত। তবে জানা গেছে ছবিটি রাজকুমার এবং শিবকার্থিকেয়নের ‘এসকে ২১’ সিনেমার পূজার সময় তোলা হয়েছিল।

চলতি বছর ৯মে পরিচালক রাজকুমার সাই পল্লবীকে তার জন্মদিনে শুভেচ্ছা জানাতে পূজা অনুষ্ঠানের কয়েকটি ছবি শেয়ার করেছিলেন। সেই ছবিগুলো শেয়ার করে তিনি লিখেছেন, “শুভ জন্মদিন প্রিয় সাই পল্লবী। আপনি সেরা এবং ঈশ্বর আপনাকে সবসময়ের মতো সেরা সবকিছু দিয়ে আশীর্বাদ করুন! আপনাকে আমার পাশে পেয়ে আমি ধন্য মনে করি! সেখানে থাকার জন্য আপনাকে ধন্যবাদ!

সাই পল্লবী সম্প্রতি রাজকুমার পেরিয়াসামি পরিচালিত ‘এসকে ২১’-এর কাশ্মীর শিডিউল গুটিয়ে ফেলেছেন। সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন শিবকার্থিকেয়ন। এরপর নাগা চৈতন্যের সঙ্গে জুটি বাঁধতে দেখা যাবে অভিনেত্রীকে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments