সোমবার, ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনসিনেমার প্রচারে এই অভিনেত্রীর মা হওয়ার নাটক
spot_img
spot_img

সিনেমার প্রচারে এই অভিনেত্রীর মা হওয়ার নাটক

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: গত বৃহস্পতিবার রাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী বলেন, ‘আমি প্রেগন্যান্ট’। তাঁর এমন ঘোষণায় শোরগোল পড়ে নেটদুনিয়ায়। সবার মনেই প্রশ্ন, ঋতাভরী কি সত্যি প্রেগন্যান্ট? কেউ আবার প্রশ্ন করলেন, ‘ঋতাভরীর বিয়ে হলো কবে?’ খবর জানতে ঋতাভরীকে ফোনে ধরার চেষ্টায় সংবাদমাধ্যম। কোথায় কী! নায়িকা ফোনে অধরা।

অবশেষে এক দিন পর সত্যটা জানালেন ঋতাভরী নিজেই! মা হচ্ছেন ঋতাভরী; বাস্তবে নয়, সিরিজে। জানা গেছে, ঋতার আসন্ন ওয়েব সিরিজ ‘নন্দিনী’তে সন্তানসম্ভবা এক নারীর চরিত্রে দেখা যাবে তাঁকে। সিরিজের প্রচারের স্বার্থেই মা হওয়ার পোস্ট দিয়েছেন এই অভিনেত্রী।

গতকাল দুপুরে অন্তঃসত্ত্বা স্নিগ্ধার [নন্দিনীতে ঋতাভরীর চরিত্র] লুক প্রকাশ্যে এনে ঋতাভরী লেখেন– ‘সকলকে অনেক ধন্যবাদ এই মিষ্টি শুভেচ্ছার জন্য। আমি স্নিগ্ধা, আমি আর আমার স্বামী ঋতম রায়চৌধুরী অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি আমরা বাবা-মা হতে যাচ্ছি। আপনাদের সবার ভালোবাসা, আশীর্বাদ চাই আমাদের সন্তানকে বাঁচাতে।

ঋতাভরী আরও লেখেন, ‘আমার ডেবিউ ওয়েব সিরিজ আসছে এক অন্তঃসত্ত্বা মা আর তার হবু সন্তানের লড়াইয়ের গল্প নিয়ে। একের পর এক রহস্যের সমাধান করতে হবে, যা আগে কখনও দেখেননি। আপনাদের অনুমান করে যেতে হবে শেষ পর্যন্ত …।

সায়ন্তনী পুততুন্ডর লেখা ‘নন্দিনী’ উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে সিরিজটি। এই সিরিজে আরও অভিনয় করেছেন কিঞ্জল নন্দ, সুহোত্র মুখোপাধ্যায়, শ্বেতা ভট্টাচার্য, অলিভিয়া সরকার ও দেবযানী চট্টোপাধ্যায়। আগামী ১৫ অক্টোবর আড্ডা টাইমস-এ স্ট্রিম করবে ৯ এপিসোডের এই সিরিজটি।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments