
ডিএসই সূত্রে জানা যায়, আজ ডিএসই শরিয়াহ সূচক ০.৯১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯২১ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক পয়েন্ট ৬ বেড়ে অবস্থান করছে ১৩৪২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩০১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৭টির, কমেছে ২৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২১৭টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ১৫০ কোটি ৬ লাখ ১৯ হাজার ৬১৮ টাকা।
এর আগের কার্যদিবস দিন শেষে ডিএসইর ব্রড ইনডেক্স ৫ পয়েন্ট কমে অবস্থান করে ৩৯৮১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করে ৯২১ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করে ১৩৩৬ পয়ন্টে। আর ওইদিন লেনদেন হয়েছিল ৭৩ কোটি ৪০ লাখ ৭০ হাজার টাকা। সে হিসেবে আজ ডিএসইতে লেনদেন বেড়েছে ৭৬ কোটি ৬৫ লাখ ৫০ হাজার টাকা।
এদিকে দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএসইএক্স ২১.২৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৮৬৬.৪৭ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ১১৯টি কোম্পানির ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৬টির, কমেছে ১৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৭টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৮৯ কোটি ১৭ লাখ ৪৫ হাজার টাকা। সিএসই’র বাজার মূলধনের পরিমাণ ২ লাখ ৪৫ হাজার ১৭১ কোটি ৩৮ লাখ ২৪ হাজার ৬৩৬ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মাজ./নি
































Recent Comments