ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে রয়েছে মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার দর ৪ টাকা ৮০ পয়সা বা ১০.৭৪ শতাংশ বেড়েছে। কোম্পানিটির শেয়ারের সর্বশেষ লেনদেন দর হয়েছে ৪৯ টাকা ৫০ পয়সা। এদিকে এম্বি ফার্মাসিউটিক্যালস লিমিটেড দর ৫৪ টাকা ৪০ পয়সা বা ৭.৫০ শতাংশ বেড়ে গেইনার তালিকার দ্বিতীয় এবং ডেফোডিল কম্পিউটারস লিমিটেড ৫ টাকা ৮০ পয়সা বা ৬.০১ শতাংশ দর বেড়ে এই তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
দিনটিতে এই তালিকায় আরোও রয়েছে- ইস্টার্ন লুব্রিকেন্টস, লিগাসি ফুটওয়ার, প্রভাতী ইন্স্যুরেন্স, লিব্রা ইনফিউশনস, এ্যাপেক্স স্পিনিং, মুন্নো এগ্রো এবং সি পার্ল বিচ রিসোর্ট এন্ড স্পা লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments