ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আজ সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার, ২৭ সেপ্টেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক উত্থানের মধ্যে দিয়ে লেনদেনে শেষ হয়েছে। এ দিন কমেছে শেয়ারের দর। এদিন টপটেন লুজার বা দর পতনের শীর্ষে রয়েছে মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ারের দর কমেছে ৩ টাকা বা ৬.০৬ শতাংশ। সর্বশেষ লেনদেন দর হয়েছে ৪৬ টাকা ৫০ পয়সা। এদিকে ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ৫.৪৩ শতাংশ দর কমে লুজার তালিকার দ্বিতীয় এবং ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৩.৩৮ শতাংশ দর কমে এ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
দিনটিতে এই তালিকায় আরো রয়েছে- বিডিকম অনলাইন, খুলনা প্রিন্টিং, এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, ইয়াকিন পলিমার, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ এবং বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments