শনিবার, ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeস্বাস্থ্য বার্তাবাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটি
spot_img
spot_img

বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটি

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার বাংলাদেশ ডিপ্লোমা মেডিক্যাল অ্যাসোসিয়েশনের জাতীয় কাউন্সিল অধিবেশন শেষে এই কমিটি গঠন করা হয়। কমিটিতে আহ্বায়ক নির্বাচিত হয়েছেন সাবেক মহাসচিব ডা. মো. নুরুল আমিন।

কাউন্সিল অধিবেশনের আগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন।

বিশেষ অতিথি ছিলেন দৈনিক সমকালের প্রকাশক আবুল কালাম আজাদ, ডেপুটি অ্যটর্নি জেনারেল অ্যাডভোকেট আসাদুজ্জামান মনির।

কাউন্সিলে আহ্বায়ক কমিটিকে ছয় মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে বলা হয়েছে। আহ্বায়ক কমিটিতে রয়েছেন সাবেক অর্থ সম্পাদক ডা. জাহাঙ্গীর আলম, সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. আবদুর রউফ লিটন, সাবেক সহ-প্রচার প্রকাশনা সম্পাদক ডা. সুয়েব আহাম্মদ ও মহিলা সম্পাদিকা ডা. আফসারা খাতুন। এছাড়া আট বিভাগ থেকে আরও আটজনকে নিয়ে ১৩ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments