ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ছোট-বড় সবারই পছন্দের খাবার প্যানকেক। বিশেষ করে ছোটদের কাছে খুবই জনপ্রিয় একটি খাবার প্যানকেক। খুব অল্প সময় আর অল্প উপকরণেই এই খাবার বানানো যায়। শিশুদের টিফিনে দিতে পারেন কলা এবং ওটস দিয়ে তৈরি প্যানকেক।

উপকরণ-
এক কাপ ওটস, ২ টি কলা, একটি ডিম, আধা কাপ দুধ, এক চা চামচ বেকিং পাউডার, ২ টেবিল চামচ সাদা তেল, ১ চা চামচ ভ্যানিলা এসেন্স, ৩ টেবিল চামচ ম্যাপেল সিরাপ, ২ টেবিল চামচ মিল্ক চকোলেট, ১ টেবিল চামচ আখরোট কুচি।
তৈরির পদ্ধতি: ব্লেন্ডারে খোসা ছাড়ানো কলা, দুধ, ডিম, ওটস, ভ্যানিলা এসেন্স এবং ম্যাপেল সিরাপ – সব একসঙ্গে মিহি করে পিষে নিন। একেবারে মিহি ব্যাটার তৈরি করতে হবে। এবার একটি পাত্রে এই ব্যাটার ঢেলে তাতে বেকিং পাউডার মিশিয়ে নিন। গ্যাসে নন-স্টিক প্যান বসান। তাতে অল্প তেল দিয়ে গরম হতে দিন। তেল গরম হলে প্যানে ব্যাটার দিয়ে গোল করে চারপাশে ছড়িয়ে দিন। একদিক ভালো ভাবে ভাজা হয়ে গেলে, আরেক পিঠ উল্টে দিন। এই ভাবে উল্টেপাল্টে দুই দিক গোল্ডেন ব্রাউন করে ভেজে নিন। অন্য একটি প্যানে মিল্ক চকোলেট নিয়ে ভালোভাবে গলিয়ে নিন। প্লেটে প্যানকেকগুলি একটার ওপর একটা সাজিয়ে নিন। তার উপর আখরোট কুচি এবং গলানো চকোলেট ছড়িয়ে দিন। ম্যাপেল সিরাপ বা মধু দিয়ে পরিবেশন করুন কলা ওটস প্যানকেক।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments