ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার, ৩ অক্টোবর ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৬৮টি কোম্পানির মোট ১ কোটি ৫০ লাথ ৯৬ হাজার ৩৯৪টি শেয়ার ৪৪ কোটি ৬৫ লাখ ৯ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন করেছে ন্যাশনাল ব্যাংক লিমিটেড। কোম্পানিটি ৭ কোটি ৭৬ লাখ ৭৫ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। এছাড়া তালিকার দ্বিতীয় সিটি জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি ৩ কোটি ১৫ লাখ ৮৮ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে এবং ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ২ কোটি ৩৭ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এদিন ব্লক মার্কেটে আরোও লেনদেন করেছে- ড্যাফোডিল কম্পিউটারস২ কোটি ৩০ লাখ ৭৫ হাজার, লিব্রা ইনফিউশন ১ কোটি ৫৩ লাখ ৯৭ হাজার, বিএসআরএম স্টিল ১ কোটি ৩ লাখ ৯৩ হাজার এবং আরডি ফুড ১ কোটি ৩ লাখ ৪৬ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments