ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার, ৯ অক্টোবর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক পতনের মধ্যে দিয়ে লেনদেনে শেষ হয়েছে। এদিন কমেছে শেয়ারের দরও। এদিন টপটেন লুজার বা দর পতনের শীর্ষে রয়েছে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ারের দর কমেছে ৬০ পয়সা বা ৬.০৬ শতাংশ। সর্বশেষ লেনদেন দর হয়েছে ৯ টাকা ৩০ পয়সা। এদিকে আল-হাজ্ব টেক্সটাইল মিলস লিমিটেড ৫.৭০ শতাংশ দর কমে লুজার তালিকার দ্বিতীয় এবং প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৩.৪৫ শতাংশ দর কমে এ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
দিনটিতে এই তালিকায় আরো রয়েছে- ইউনাইটেড ইন্স্যুরেন্স, মুন্নো এগ্রো, বসুন্ধরা পেপার মিলস, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ, মিরাকল ইন্ডাস্ট্রিজ, ডেফোডিল কম্পিউটারস এবং নর্দান ইসলামি ইন্স্যুরেন্স লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments