ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার, ১০ অক্টোবর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক উত্থানের মধ্যে দিয়ে লেনদেনে শেষ হয়েছে। এদিন বেড়েছে শেয়ারের দরও। এদিন টপটেন লুজার বা দর পতনের শীর্ষে রয়েছে শ্যামপুর সুগার মিলস লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ারের দর কমেছে ৯ টাকা ১০ পয়সা বা ৬.০৭ শতাংশ। সর্বশেষ লেনদেন দর হয়েছে ১৪০ টাকা ৯০ পয়সা। এদিকে হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ লিমিটেড ৪.৮৭ শতাংশ দর কমে লুজার তালিকার দ্বিতীয় এবং রেনউইক যঞ্জেশ্বর এন্ড কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের ৪.৭০ শতাংশ দর কমে এ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
দিনটিতে এই তালিকায় আরো রয়েছে- সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস, এপেক্স স্পিনিং, এপেক্স ফুডস, পূবালী ব্যাংক, তোসরিফা ইন্ডাস্ট্রিজ, বিচ হ্যাচারি এবং নাভানা সিএনজি লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments