ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি এ্যাপেক্স ট্যানারি লিমিটেড গত ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরে ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানির শেয়ার প্রতি লোকসান (EPS) হয়েছে ৮ টাকা ১৭ পয়সা। আগের অর্থবছরে শেয়ার প্রতি ৮২ পয়সা আয় ছিল।
এদিকে কোম্পানিটির গত ৩০ জুন, ২০২৩ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৫৪ টাকা ৮৫ পয়সা।
আগামী ১১ ডিসেম্বর কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৭ নভেম্বর, ২০২৩।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments