ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সপ্তাহজুড়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক টপটেন লুজার বা শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে রেনউইক যঞ্জেশ্বর এন্ড কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, সমাপ্ত সপ্তাহে কোম্পানিটির শেয়ারের দর কমেছে ১২.৮৯ শতাংশ। এছাড়াও শ্যামপুর সুগার মিলস লিমিটেড ১০.১৭ শতাংশ দর কমে তালিকার দ্বিতীয় এবং হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ লিমিটেড ৮.৪৫ শতাংশ দর কমে সাপ্তাহিক লুজারের তৃতীয় স্থানে উঠে এসেছে।
সাপ্তাহিক দর পতনের শীর্ষে থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ, ডেফোডিল কম্পিউটারস, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স, এশিয়া প্যাসিফিক, মিরাকল ইন্ডাস্ট্রিজ, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি এবং জিল বাংলা সুগার মিলস লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments