বৃহস্পতিবার, ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদননায়ক পরীমণিকে চাওয়ায় সিনেমা থেকে সরে দাঁড়িয়েছেন মাহি
spot_img
spot_img

নায়ক পরীমণিকে চাওয়ায় সিনেমা থেকে সরে দাঁড়িয়েছেন মাহি

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: চলতি বছরের ২৮ মার্চ প্রথমবারের মতো মা হয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। মা হওয়ার আগে-পরে মিলিয়ে বছরখানেক সিনেমার শুটিংয়ে দেখা যায়নি তাঁকে। বিরতি কাটিয়ে গত ১০ অক্টোবর ‘ডার্ক ওয়ার্ল্ড’ সিনেমার শুটিংয়ে অংশ নেন মাহি। সিনেমাটিপরিচালনা করছেন পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক। বেশ খোশমেজাজেই সিনেমাটির শেষ ক্লাইমেক্সের শুটিংও শেষ করেন। এরপরই শুরু হয় বিপত্তি। মাহি জানান, সিনেমাটির শুটিং আর করবেন না তিনি। মাহির এমন সিদ্ধান্তের কারণ জানতেন না স্বয়ং পরিচালকও। তাই তিনিও হেতু খুঁজতে থাকনে। পেয়েও যান।

জানা গেছে সিনেমার নায়ক ও প্রযোজক মুন্না খান এক সাক্ষাৎকারে জানান, তিনি পরীমণির ভক্ত। তাই সে পরীমণিকে সিনেমাটতে নায়িকা হিসেবে চেয়েছিলেন। পরীমণি না করায় সিনেমাটিতে নায়িকা হিসেবে মাহিয়া মাহিকে নেওয়া হয়েছে।

পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক জানিয়েছেন ভিন্ন কথা। তিনি জানান, সিনেমার শুরু থেকেই মাহিয়া মাহিকে ভেবেছিলেন তিনি। অন্য কোনো নায়িকার সঙ্গে আলোচনাই করেননি।

পরিচালকের ভাষ্য, ‘সিনেমাটিতে নায়িকা হিসেবে শুরু থেকেই আমি মাহিয়া মাহিকে ভেবেছিলাম। পরে তাঁর সঙ্গে যোগাযোগ করে চূড়ান্তও করি। মাহিয়া মাহি ছাড়া অন্যকোনো নায়িকার সঙ্গে সিনেমাটি নিয়ে আমি যোগাযোগ করিনি। কিন্তু সিনেমার নায়ক এক সাক্ষাৎকারে অন্য একনায়িকার নাম বলেন। সেই নায়িকা সিনেমাটিনা করায় মাহিকে নেওয়া হয়েছে। মাহি মনে করেছেন, তাঁর কাছে বিষয়টি গোপন করেছি আমরা। তাই হয়তো অভিমান করে শুটিং করবেন না বলে জানিয়েছেন। কিন্তু মাহি ছাড়া অন্য নায়িকার সঙ্গে আমি কথা বলিনি।

পরিচালকের এমন ভাষ্যের পর আরও খোলাসা হতে মাহিয়া মাহির সঙ্গে যোগাযোগ করা হলে তাঁর সাড়া পাওয়া যায়নি। তবে পরিচালক জানিয়েছেন, মাহির সঙ্গেসাক্ষাৎ করে বিষয়টি সুরাহা করবেন। তাঁর আশা, মাহির মান ভাঙবে এতে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments