সোমবার, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনছেলের ছবি প্রকাশ্যে: কোয়ার সঙ্গে খেলায় মেতেছেন ইলিয়ানা
spot_img
spot_img

ছেলের ছবি প্রকাশ্যে: কোয়ার সঙ্গে খেলায় মেতেছেন ইলিয়ানা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ১ অগস্ট পুত্র সন্তানের জন্ম দিয়েছেন ‘বরফি’ অভিনেত্রী ইলিয়ানা ডিক্রুজ। ৫ অগস্ট ইলিয়ানা নিজেই নবজাতকের ছবি পোস্ট করে এই সুখবর জানিয়েছেন। ইলিয়ানা ছেলের নাম রেখেছেন `কোয়া ফিনিক্স ডলান’। অন্যদের মত সদ্যোজাত সন্তানের মুখ লুকিয়েও রাখেননি ইলিয়ানা।

ইনস্টাগ্রামে প্রায়ই ছেলের সঙ্গে ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। শুক্রবার ছেলের সঙ্গে ডে-আউটিংয়ের একটি দুর্দান্ত ছবি পোস্ট করেছেন তিনি। লিখেছেন, ‘একরত্তি এবং মায়ের প্রথম দিন দুপুরে খাবার খাওয়া’।

গত এপ্রিলে বেবি বাম্পের ছবি দিয়ে মা হতে চলার খবর শুনিয়েছিলেন ইলিয়ানা ডি’ক্রুজ। সন্তানের বাবা কে? তা নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয় ইলিয়ানাকে। কারণ ইলিয়ানা বিবাহিত নন, তার সঙ্গীর নামও কেউ জানতেন না। যদিও লোকের কথায় কান দেননি ইলিয়ানা। বরং গর্ভাবস্থাকে চুটিয়ে উপভোগ করেছেন। বিভিন্ন সময়ে প্রেমিকের আবছা ছবি শেয়ার করলেও প্রথমদিকে সঙ্গীর নাম ও পরিচয় প্রকাশ্যে আনেনি ‘বরফি’ অভিনেত্রী।

মাঝে সঙ্গীর অস্পষ্ট ছবি পোস্ট করে ইলিয়ানা লিখেছিলেন, ‘মাঝেমধ্যে ভুলে যাই যেনিজের প্রতি আমার আরেকটু সহৃদয় হওয়া উচিত। সে সময় এই সুন্দর মানুষটা আমাকে তা বুঝতে সাহায্য করেন। যখন আমি ভেঙে পড়ি তখন উনি আমাকে শক্ত করে ধরে রাখেন আর চোখের জল মুছিয়ে দেন। আমার মুখে হাসি ফোটাতে নানান মজার কথা শোনান। আমাকে জড়িয়ে ধরে শান্ত করেন। উনি জানে আমার কী প্রয়োজন।

বলিউডে রণবীর কাপুর, শাহিদ কাপুর, অজয় দেবগন, বরুণ ধাওয়ানসহ বহু তারকার সঙ্গে অভিনয় করেছেন ইলিয়ানা। তবে ‘বরফি’ ছবিতে অভিনয়ের জন্য সবথেকে বেশি চর্চিত হয়েছিলেন।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments