ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের ৩ কোম্পানির পরিচালক শেয়ার বিক্রি সম্পন্ন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো- এনসিসি ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক এবং ব্যাংক এশিয়া লিমিটেড।
ন্যাশনাল ক্রেডিট এন্ড কমার্স ব্যাংক লিমিটেড: ব্যাংকটির কর্পোরেট ডিরেক্টর ফকির নিটওয়্যারস লিমিটেড ঢাকা স্টক এক্সচেঞ্জের মাধ্যমে প্রচলিত বাজার মূলে ২ লাখ শেয়ার বিক্রি সম্পন্ন করেছেন।
এর আগে ৩ অক্টোবর, ২০২৩ তারিখে এই পরিচালক শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন।
শাহজালাল ইসলামী ব্যাংক: ব্যাংকটির কর্পোরেট ডিরেক্টর ফকির নিটওয়্যারস লিমিটেড ঢাকা স্টক এক্সচেঞ্জের মাধ্যমে প্রচলিত বাজার মূলে ৭২ লাখ ৫০ হাজার শেয়ার বিক্রি সম্পন্ন করেছেন।
এর আগে ৩ অক্টোবর, ২০২৩ তারিখে এই পরিচালক শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন।
ব্যাংক এশিয়া লিমিটেড: ব্যাংকটির মোস্তফা স্টিল গ্যালভানাইজিং প্ল্যান্ট লিমিটেড চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের মাধ্যমে প্রচলিত বাজার মূলে ৫ লাখ ৯০ হাজার শেয়ার বিক্রি সম্পন্ন করেছেন।
এর আগে ৫ অক্টোবর, ২০২৩ তারিখে এই পরিচালক শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments