ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে ২০ খাতের মধ্যে দর বেড়েছে ১৩ খাতে। দর কমেছে ৪ টি খাতের এবং ৩ খাতে দর অপরিবর্তিত রয়েছে। ইবিএল সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, সমাপ্ত সপ্তাহে সবচেয়ে বেশি দর বেড়েছে পাট খাতে। এই খাতে ১০ শতাংশ দর বেড়েছে। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে সাধারণ বীমা খাত। এই খাতে ২.৭ শতাংশ দর বেড়েছে। এবং মিউচ্যুয়াল ফান্ড খাতে ১.৪ শতাংশ দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে দর বেড়েছে- জীবন বীমা খাতে দশমিক ০৯ শতাংশ, ভ্রমণ-অবকাশ ও ফার্মা খাতে দশমিক ৬ শতাংশ, ট্যানারি খাতে দশমিক ৫ শতাংশ, বস্ত্র খাতে দশমিক ৪ শতাংশ, খাদ্য ও বিবিধ খাতে দশমিক ৩ শতাংশ, জ্বালানি-বিদ্যুৎ খাতে দশমিক ২ শতাংশ, ব্যাংক ও প্রকৌশল খাতে দশমিক ১ শতাংশ লেনদেন হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments