সোমবার, ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাএবার ইনজুরিতে তাসকিন: দক্ষিণ আফ্রিকা ম্যাচে অনিশ্চিত
spot_img
spot_img

এবার ইনজুরিতে তাসকিন: দক্ষিণ আফ্রিকা ম্যাচে অনিশ্চিত

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: চলমান বিশ্বকাপে সময় ভাল যাচ্ছে না বাংলাদেশের। টানা তিন ম্যাচ হেরে সেমিফাইনাল থেকে অনেকটাই পিছিয়ে আছে সাকিব আল হাসানের দল। এর মাঝে যুক্ত হয়েছে ইনজুরির খবর। সাকিবের পর এইবার ইনজুরিতে পড়েছেন পেসার তাসকিন আহমেদ।

ছবি: সংগৃহীত

বিশ্বকাপের শুরু থেকে কিছুটা ইনজুরি নিয়ে খেলছেন তাসকিন। আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ খেলার সময় কাঁধের পুরনো চোটে পড়ে তাসকিন। এরপরও অবশ্য ম্যাচ খেলেছেন এই পেসার। তবে ভারতের বিপক্ষে ম্যাচে তাকে দেখা যায় নাই।

শঙ্কা জেগেছে পরবর্তী দক্ষিণ আফ্রিকা বিপক্ষে ম্যাচ খেলা নিয়েও। বিশেষ সূত্রে জানা গেছে, অবস্থা অনুযায়ী যদি তাসকিনের অপারেশন করানো হয়, তাহলে কমপক্ষে দেড় থেকে দুই মাস থাকতে হবে মাঠের বাইরে। তবে আপাতত সে দিকে যাবে না টিম ম্যানেজমেন্ট। রিপোর্টে যদি গুরুতর কিছু ধরা পড়ে, তবে হয়তো বিশ্বকাপ শেষ হয়ে যাবে তাসকিন আহমেদের।

এর আগে পুনেতে তাসকিনের স্ক্যান করানো হয়। যদিও তার রিপোর্ট কোনো কিছু স্পষ্ট জানানো হয়নি। সাকিবের ইনজুরির মতো তাসকিনের ইনজুরি নিয়েও রহস্য তৈরি করেছে ম্যানেজমেন্ট। বাংলাদেশের পরের ম্যাচ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। সেই ম্যাচে তাসকিনকে নাও দেখা যেতে পারে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments