শনিবার, ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাউৎসবের শহরে ক্রিকেট ঝাঁঝের অপেক্ষা
spot_img
spot_img

উৎসবের শহরে ক্রিকেট ঝাঁঝের অপেক্ষা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: কয়েকজন নেট বোলারের সেলফির আবদার মিটিয়ে সাকিব আল হাসান যখন ড্রেসিংরুমের পথে তখন ইডেন গার্ডেনের গ্যালারিতে শোনা যায়, ‘নাম্বার ওয়ান অলরাউন্ডার সাকিব ভাই।’ পাশের থেকেই আরেকজনের চিৎকার, ‘কাম অন সাকিব ভাই। বাংলাদেশ-বাংলাদেশ।

বাংলাদেশ দলকে সমর্থন দিতে এই শহর ওই শহর ঘুরে তারা এখন গৌরব, আভিজাত্য আর ঐতিহ্যের মিশেল ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেনে। বুক ভরা আশা নিয়ে পা রেখেছে দেশের সবচেয়ে নিকটতম ভেন্যুতে। স্রেফ একটা জয়ের আশায়।

খেলা যখন বাড়ির পাশের শহরে তখন সুযোগ হাতছাড়া করতে চায়নি অনেকেই। তাইতো কলকাতার মারকিউস স্ট্রিটে পা রাখলে কাঁধে ধাক্কা মিলবে বাংলাদেশিদের। বা খালেক হোটেলের গরুর গোশত কিংবা আরসালানের বিরিয়ানি খেতে গেলে। একটু বিত্তশালী হলে হার্ডরক ক্যাফে বা ওলিপাবে চিকেন কিয়েবে ছুঁড়ি চালাতে গিয়ে। যেখানে আলোচনার বিষয়বস্তু বাংলাদেশের ক্রিকেট।

ইডেন থেকে ঢিল ছোঁড়া দূরত্বের মোহামেডান ক্লাবের টিকিট সংগ্রহশালায় দেখা হয়ে যাবে পরিচিত-অপরিচিত নানা মুখ, যাদের গায়ে হয় বাংলাদেশের জার্সি না হয় শরীরের গড়নে কথা-বার্তায় শতভাগ বাংলাদেশি।

তাদের কথায় একটু বিড়ম্বনার চিত্রও ফুটে এল, ‘অনলাইনে টিকিট কিনে কেন আবার কাগজের টিকিট কালেক্ট করতে হবে? এখন আধুনিক যুগ একটা মেশিন রাখলেই তো পাঞ্চ করা যায়। অযথা একদিন আগে এসে টিকিট সংগ্রহ করা লাগছে।

তবে এই সুযোগে কলকাতাকে এক ভিন্নরূপে আবিস্কৃত করছেন অনেকেই। ভারতীয়রা বলে, ক্রিকেট এ দেশে এক ধর্ম। কিন্তু ২০-২৪ অক্টোবর ভারত যতই ক্রিকেটে মেতে থাকুক, বাংলা কিন্তু মেতেছিল দুর্গাপূজার ঘোরে। যে রেশ এখনও চলছে। দুর্গাপূজার মেগা কার্নিভালের জন্য সেজেছে ইডেনের লাগোয়া রেড রোড। শহর ও শহরতলির প্রায় একশোটি পূজা কমিটির অংশগ্রহণে রেড রোড দুর্গাপূজার কার্নিভালে মাতোয়ারা।

রাস্তার দু’ধারে প্রায় ১৮ হাজার দর্শকের উপস্থিতিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী চালু করেন এই বিসর্জনক্রিয়া। নানা ব্যস্ততায় যারা একাধিক প্যান্ডেলে যেতে পারেননি তাদের সবার একনজরে দেখা হয়ে যায় বিখ্যাত সব মণ্ডপের সেরা সব প্রতিমার। তুলির আঁচড় আর নানা কারুকার্যের সেসব প্রতিমা তৈরিতে শিল্পীদের নিঁপুণ হাতের ছোঁয়া আর অক্লান্ত পরিশ্রমের চিত্র ফুটে উঠে। মাটি, খড়, বাঁশ, ব্যাড়াসহ নানা অনুষঙ্গ দিয়ে বানানো সেই শিল্পকর্ম মু্গ্ধতা ও চোখ ধাঁধিয়ে দিতে ছড়াতে বাধ্য। এই কার্নিভালে ভালোবাসার জায়গায় স্থান পেয়েছেন বাংলার দুই প্রবাদপ্রতীম কবি-সাহিত্যিক জীবনানন্দ দাস ও নজরুল ইসলাম।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments