
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: ৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ও গত ৩১ মার্চ, ২০২০ তারিখে সমাপ্ত চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেড।
তথ্যমতে, কোম্পানিটি সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদেরকে ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার ঘোষণা দিয়েছে। সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ১ টাকা ৬০ পয়সা। আগের বছর ইপিএস ছিল ১ টাকা ৪১ পয়সা।
সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল ২ টাকা ৭১ পয়সা। আগের বছর ক্যাশ ফ্লো ছিল ২ টাকা ৭৮ পয়সা।
গত ৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৯ টাকা ৫০ পয়সা।
কোম্পানিটি পরবর্তী বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২০ সেপ্টেম্বর ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ আগামী ৯ আগস্ট নির্ধারণ করা হয়েছে।
এদিকে, গত ৩১ মার্চ, ২০২০ তারিখে সমাপ্ত চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছে ৬০ পয়সা। আগের বছর ইপিএস ছিল ৫৪ পয়সা।
প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল ২ টাকা ০৯ পয়সা। আগের বছর ক্যাশ ফ্লো ছিল ১ টাকা ৮৯ পয়সা। সূত্র: ডিএসই
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ
































Recent Comments