শনিবার, ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeস্বাস্থ্য বার্তাচার সপ্তাহে ডেঙ্গুতে ৩৪৪ মৃত্যু
spot_img
spot_img

চার সপ্তাহে ডেঙ্গুতে ৩৪৪ মৃত্যু

ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে অক্টোবর মাসে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৪৪ জনে। গত জানুয়ারি থেকে এ পর্যন্ত মোট মারা গেছেন ১ হাজার ৩৩৩ জন। আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, এক দিনে আরও ১ হাজার ৮১৮ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৩৫৫ জন এবং ঢাকার বাইরে ১ হাজার ৪৬৩ জন। চলতি বছরে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ২ লাখ ৬৭ হাজার ৬৮০ জন। এর মধ্যে রাজধানীতে ৯৮ হাজার ৩৮২ জন এবং ঢাকার বাইরে ভর্তি হন ১ লাখ ৬৯ হাজার ২৯৮ জন। মৃত ১ হাজার ৩৩৩ জনের মধ্যে ৭৫৮ জন নারী এবং ৫৭৫ জন পুরুষ। ৮০৫ জন রাজধানীতে এবং ৫২৮ জন বাইরে মারা গেছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৬ হাজার ৮০৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ১ হাজার ৮৮৪ জন এবং ঢাকার বাইরে ৪ হাজার ৯১৯ জন। গত জানুয়ারি থেকে এ পর্যন্ত ২ লাখ ৫৯ হাজার ৫৪৪ জন হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments