ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ম্যারিকো বাংলাদেশ লিমিটেড (এমবিএল) সম্প্রতি, দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি) কর্তৃক সেরা
কর্পোরেট গভর্নেন্স, অ্যাকাউন্ট্যাবিলিটি এবং ট্রান্সপ্যারেন্সি’র জন্য অ্যাওয়ার্ড পেয়েছে।

সম্প্রতি রাজধানীর রেডিসন ব্ল” ওয়াটার গার্ডেন হোটেলে আয়োজিত ১০ম আইসিএসবি জাতীয় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এমবিএল-এর সিএফও শফিক মোশাররফ এফসিএ; এবং এমবিএল-এর কোম্পানি সেক্রেটারি মো: সাহাবুদ্দিন এফসিএস এর হাতে সেরা কর্পোরেট গভর্নেন্সের জন্য সিলভার অ্যাওয়ার্ড হস্তান্তর করা হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। এছাড়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড-এর (সিএমএসএফ) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব মো: নজিবুর রহমান এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ।
অনুষ্ঠানে এমবিএল-এর মতো যেসব প্রতিষ্ঠান কর্পোরেট গভর্নেন্স, অ্যাকাউন্ট্যাবিলিটি এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) এর কর্পোরেট গভর্নেন্স কোড মেনে চলে তাদের স্বীকৃতি প্রদান করা হয়েছে।
দেশের স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোকে ১৪টি ভিন্ন ক্যাটাগরির অধীনে
গোল্ড, সিলভার এবং ব্রোঞ্জ অ্যাওয়ার্ড প্রদান করা হয়, যেখানে ম্যারিকো ‘উৎপাদন বা ম্যানুফ্যাকচারিং’ ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড পেয়েছে। এ প্রসঙ্গে ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের কান্ট্রি হেড রজত দিবাকার বলেন, “বাংলাদেশে গভর্নেন্স ও ট্রান্সপ্যারেন্সির নতুন মানদ- নির্ধারণে ম্যারিকো বাংলাদেশ লিমিটেড প্রতিশ্রুতিবদ্ধ। সেই প্রতিশ্রুতি রক্ষার ফলস্বরূপ আমাদের নিরন্তর প্রচেষ্টাকে স্বীকৃতি প্রদানের জন্য আইসিএসবি-কে অসংখ্য ধন্যবাদ।”
ম্যারিকো বাংলাদেশ সম্পর্কে-
১৯৯৯ সালে যাত্রা শুর” করা ম্যারিকো বাংলাদেশ লিমিটেড, বাংলাদেশের সেরা ৩
এফএমসিজি বহুজাতিক কোম্পানির একটি এবং সৌন্দর্য ও সুস্বাস্থ্য খাতের পণ্য সমাহার সমৃদ্ধ বিশ্বস্ত একটি ব্র্যান্ড। কোম্পানিটি হেয়ার ও স্কিন কেয়ার, বেবি কেয়ার, এডিবল অয়েল এবং মেল গ্র”মিং ক্যাটাগরির ৪৩টি ব্র্যান্ড নিয়ে সারা বাংলাদেশে একটি শক্তিশালী নেটওয়ার্ক ব্যবহার করে বাংলাদেশের ঘরে ঘরে পৌঁছে গিয়েছে। ইতোমধ্যে এর ফ্ল্যাগশিপ ব্র্যান্ড প্যারাস্যুট অ্যাাডভান্সড ক্রমবর্ধমান একটি শক্তিশালী ভোক্তাশ্রেণীকে সাথে নিয়ে শীর্ষ ১০ বিশ্বস্ত ব্র্যান্ড এর মধ্যে স্থান করে নিয়েছে।
সম্প্রতি কিছু নতুন ব্র্যান্ড এবং পণ্য মার্কেটে নিয়ে আসার পরে কোম্পানি তাদের পণ্যে বৈচিত্র্য নিয়ে এসেছে; এর মধ্যে রয়েছে প্যারাস্যুট অ্যাাডভান্সড অনিয়ন এনরিচড কোকোনাট হেয়ার অয়েল, প্যারাস্যুট জাস্ট ফর বেবি রেঞ্জ, প্যারাসুট স্কিন পিওর রেঞ্জ এবং পুর”ষদের জন্য স্টুডিও এক্স শ্যাম্পু, ফেসওয়াশ, জেল, ও সাবান। মেইড ইন বাংলাদেশ-এর গর্বিত অ্যাম্বাসেডর হিসেবে, ম্যারিকোর ৯৯% ভাগ পণ্যই বাংলাদেশে উৎপাদিত হয় এবং নেপাল, ভুটান, ভিয়েতনাম, দুবাই, দক্ষিণ আফ্রিকা, মিশর, তানজানিয়া এবং ভারতে রপ্তানি করা হয়।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments