ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সমাপ্ত সপ্তাহে অর্থাৎ ৫ নভেম্বর থেকে ৯ নভেম্বর পর্যন্ত এই পাঁচ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আলোচ্য সপ্তাহে শেয়ারটির দর ৫২.১৪ শতাংশ বেড়েছে। গত সপ্তাহে শেয়ারটি সর্বমোট ৫০ কোটি ২১ লাখ ৬ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন লেনদেন হয় ১০ কোটি ৪ লাখ ২ হাজার টাকা। এছাড়াও দ্বিতীয় স্থানে থাকা খান ব্রাদাস পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সর্বচ্চো দর বেড়েছে ৪০.৩০ শতাংশ। এবং অলিম্পিক এক্সেসরিস লিমিটেডের সর্বচ্চো ৩৫.৩৫ শতাংশ দর বেড়ে। কোম্পানিটি সাপ্তাহিক গেইনার তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- এ্যাপেক্স ফুটওয়ার, ইস্টার্ন ইন্স্যুরেন্স, বিডি থাই ফুড, ন্যাশনাল ফীড, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস, সমতা লেদার এবং ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments