রবিবার, ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাব্রাজিল-উরুগুয়ে ম্যাচের জন্য আর্জেন্টিনার দল ঘোষণা
spot_img
spot_img

ব্রাজিল-উরুগুয়ে ম্যাচের জন্য আর্জেন্টিনার দল ঘোষণা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ২০২৬ ফুটবল বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচে চলতি মাসে মাঠে নামবে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী ২২ নভেম্বর ব্রাজিলের মারাকানা স্টেডিয়ামে স্বাগতিকদের মুখোমুখি হবে লে আলবিসেলেস্তেরা। এই ম্যাচের আগে আরেক সাবেক বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ের বিপক্ষে ১৭ নভেম্বর খেলবে লিওনেল মেসিরা।

শনিবার এই দুই ম্যাচ ঘিরে ২৮ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন বিশ্বজয়ী আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। ঘোষিত এই দল থেকে বাদ পড়েছেন গেল মাসে ডোপিং টেস্টে পজেটিভ আসায় দু’বছরের জন্য নিষিদ্ধ বিশ্বকাপজীয় উইঙ্গার আলেহান্দ্রো গমেজ।

লিওনেল মেসির নেতৃত্বাধীন দলে প্রথমবারের মতো দলে জায়গা পেয়েছেন ডিফেন্ডার পাবলো মাফেও ও ফ্রান্সিসকো ওর্তেগা। ২০১৯ সালে অনুর্ধ্ব-২০ বিশ্বকাপ ও শেষ অলিম্পিক দলের সদস্য ছিলেন ফ্রান্সিসকো ওর্তেগা। আর স্পেনের বয়সভিত্তিক দলের হয়ে খেলেছেন পাবলো মাফেও। এছাড়া ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন অভিজ্ঞ ডি মারিয়া ও পাওলো দিবালা। ইনজুরির কারণে আগের দুটি ম্যাচে তারা ছিলেন না।

বাছাই পর্বে চার ম্যাচের সব ম্যাচ জিতে আর্জেন্টিনা পয়েন্ট টেবিলের শীর্ষে। ১২ পয়েন্ট তাদের। ৭ পয়েন্ট নিয়ে উরুগুয়ে রয়েছে দ্বিতীয় স্থানে। সমান পয়েন্ট নিয়ে ব্রাজিল ও ভেনেজুয়েলা যথাক্রমে তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে।

আর্জেন্টিনা স্কোয়াড-

গোলরক্ষক- হুয়ান মুসো, এমিলিয়ানো মার্টিনেজ, ওয়াল্টার বেনিতেজ, ফ্রাঙ্কো আরমানি।

রক্ষণভাগ- গঞ্জালো মন্টিয়েল, পাবলো মাফেও, নাহুয়েল মলিনা, জার্মান পাজেলা, ক্রিশ্চিয়ান রোমেরো, লুকাস মার্টিনেজ, নিকোলাস ওটামেন্ডি, মার্কোস আকুনা, ফ্রান্সিসকো ওর্তেগা, নিকোলাস টাগলিয়াফিকো।

মাঝমাঠ- লিয়ান্দ্রো পারেদেস, রদ্রিগো ডি পল, গুইডো রদ্রিগুয়েজ, এঞ্জো ফার্নান্দেজ, এজিকুয়েল প্যালাসিও, জিওভান্নি লে সেলসো, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার।

আক্রমণভাগ- জুলিয়ান আলভারেজ, পাউলো দিবালা, অ্যাঞ্জেল ডি মারিয়া, লিওনেল মেসি, লাউতারো মার্টিনেজ, নিকোলাস গঞ্জালেস ও লুকাস ওকাম্পোস।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments