ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সদ্যই কন্যা সন্তানের বাবা হয়েছেন জাতীয় দলের উইকেটরক্ষক ব্যাটার লিটন দাস। আসন্ন নিউজিল্যান্ড সিরিজে ছুটি চেয়েছিলেন এই ব্যাটার। লিটনের আবেদন মঞ্জুর করে এক মাসের ছুটি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

অন্যদিকে ইনজুরিতে রয়েছেন টাইগাদের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। আর ছুটিতে সহ-অধিনায়ক লিটন। তাই নিউজিল্যান্ডের বিপক্ষে দলকে নেতৃত্ব দেবেন ব্যাটার নাজমুল হাসান শান্ত।
বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস।
বিস্তারিত আসছে…
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments