ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বিশ্বকাপের ফাইনালে স্বাগতিক ভারতের বিপক্ষে মাঠে নেমেছে অস্ট্রেলিয়া। রোববার (১৯ নভেম্বর) বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম আহমেদাবাদের নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করছে ভারত। শুরু থেকে অস্ট্রেলিয়ার বোলারদের ওপর চড়াও হয় ভারতের ব্যাটাররা। তবে পাওয়ার প্লেতে জোড়া উইকেট হারিয়েছে ভারত।

টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করতে থাকেন অধিনায়ক রোহিত শর্মা। অজি বোলারদের ওপর চড়াও হন তিনি। তবে দলীয় ৩০ রানে প্রথম উইকেট হারায় ভারত। ৭ বলে ৪ রান করে আউট হন শুভমান গিল।
গিলের বিদায়ের পর ক্রিজে আসেন বিরাট কোহলি। রোহিতের সঙ্গে কোহলিও চড়াও হন অজি বোলারদের ওপর। তবে দলীয় ৭৬ রানে ফের উইকেট হারায় ভারত। ৩১ বলে ৪৭ রানের মারমুখি ইনিংস খেলে আউট হন রোহিত। পাওয়ার প্লের ১০ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৮ রান সংগ্রহ করেছে ভারত।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments