শনিবার, ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনমারা গেছেন ধুম সিনেমার নির্মাতা সঞ্জয় গাধভি
spot_img
spot_img

মারা গেছেন ধুম সিনেমার নির্মাতা সঞ্জয় গাধভি

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ‘ধুম’ দিয়ে বলিউডে ধুম ফেলে দেওয়া চলচ্চিত্র নির্মাতা সঞ্জয় গাধভি আর নেই। সকালে হাঁটতে গিয়ে হৃদ্‌রোগে আক্রান্ত হন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৬ বছর। মৃত্যুকালে সঞ্জয় স্ত্রী জিনা এবং দুই মেয়েকে রেখে গিয়েছেন। যার মধ্যে সানজিনা বড়।​​​​​​​ পরিচালকের মৃত্যুর খবর ভারতীয় সংবাদমাধ্যকে নিশ্চিত করেছেন প্রযোজক বনি কাপুর।

পরিচালকের মেয়ে সানজিনা পিটিআইকে বলেন, ‘আজ সকাল ৯.৩০ মিনিটে বাড়িতেই বাবা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আমরা নিশ্চিত নই যে কীভাবে বাবা মারা গিয়েছেন, তবে এটি সম্ভবত হার্ট অ্যাটাক। তবে তিনি অসুস্থ ছিলেন না, পুরোপুরি সুস্থ ছিলেন।

২০০৪ সালে বলিউডে সাড়া জাগানো চলচ্চিত্র ‘ধুম’ পরিচালনা করেন সঞ্জয়। এরপর ২০০৬ সালের ‘ধুম ২’ পরিচালনা করেন তিনি। দুটি সিনেমাই বক্স অফিস কাঁপিয়ে দেয়। বলিউডকে এনে দেয় ভিন্ন মাত্রার এক ফ্র্যাঞ্চাইজি।

সঞ্জয় ২০০০ সালে ‘তেরে লিয়ে’ চলচ্চিত্র দিয়ে পরিচালনায় আত্মপ্রকাশ করেছিলেন। তিনি যশরাজ ফিল্মসের ব্যানারে নির্মিত বেশ কয়েকটি সিনেমাও পরিচালনা করেছেন। যার মধ্যে ছিল ‘ধুম’, ‘ধুম ২’ এবং ‘মেরে ইয়ার কি শাদি হ্যায়’। ২০০৮ সালে সঞ্জয় দত্ত, ইমরান খান এবং মিনিশা লাম্বা-অভিনীত ‘কিডন্যাপ’, ২০১২ সালে অর্জুন রামপাল-অভিনীত ‘আজাব গাজব লাভ’ এবং ২০২০ সালে ‘অপারেশন পরিন্দে’ পরিচালনা করেন এই বিখ্যাত নির্মাতা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments